দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরিশালে ১৫ দিনব্যাপী বিভাগীয় বৃক্ষরোপন অভিজান ও মেলা শুরু হয়েছে।
রোববার (৯ আগস্ট) নগরীর বেলস পার্ক মাঠে বেলুন, ফেস্টুন উড়িয়ে বৃক্ষরোপন অভিজান ও মেলার উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
উদ্বোধনী অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, জলবায়ুর পরিমান প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। বাংলাদেশ অন্যতম ঝুকির মধ্যে আছে। তার মধ্যে বেশি ঝুকিতে উপকূলীয় এলাকাগুলো থাকবে। এই সমস্যার একটি বৈশ্বিক সমাধান করতে হবে। জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে আমরা যদি সচেতন না হই আমাদের তাপমাত্রা বসবাসযোগ্যের বাইরে চলে যাবে। এই গ্রহকে মানুষের বাসযোগ্য করতে হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সস্তা উন্নয়ন নিয়ে ব্যস্ত নয়। তার একটা বড় প্রমাণ ৫ বছরে ২৫ কোটি গাছ রোপনের উদ্যোগ গ্রহণ ৷ প্রতি বছর ৫ কোটি করে বৃক্ষ রোপন করা হবে। তার লক্ষ্যেই সারাদেশে এই বৃক্ষমেলা অনুষ্ঠিত হচ্ছে।
পরে তিনি বৃক্ষমেলায় অংশগ্রহণকারী বিভিন্ন নার্সারি ঘুরে দেখেন। বৃক্ষমেলায় বিভিন্ন জেলা থেকে ৫০টি নার্সারি অংশগ্রহণ করেছে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এই বৃক্ষমেলা।
মেলায় বিভাগীয় প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
কেএম